Writer : Dr. Dilip Majumder
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Religious & Mythological Criticism
- Publication Year : 2025
- ISBN No : 9789354259456
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 125
- Weight : 250 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
রাধা-কৃষ্ণের প্রেম কাহিনি ছড়িয়ে আছে সহস্রাধিক বৎসরের বাংলা সাহিত্যে। লিখিত সাহিত্যে যেমন, তেমনি আছে লোকসাহিত্যে। তৈরি হয়েছে প্রবাদ, ‘কানু ছাড়া গীত নাই’। প্রেম ও পূজা মিলেমিশে একাকার এই কাহিনিতে। কৃষ্ণকথা ও রাধাকথার নির্যাসের সঙ্গে এই গ্রন্থে পরিবেশিত হয়েছে, প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্তর্গত জয়দেবের ‘গীতগোবিন্দ’, বড়ু চণ্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’, মালাধর বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’ এবং ‘বৈষ্ণব পদাবলি’ থেকে পরিবেশিত হয়েছে রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি ।
দিলীপ মজুমদারের জন্ম ১৯৪৬ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম এ ও পি-এইচ ডি । নেতাজিনগর বিদ্যালয়ে শিক্ষকতা, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের শাখা সঞ্চালক। লেখক সোমেন চন্দের রচনা সংগ্রহ ও সম্পাদনা তাঁর প্রথম কাজ। তারপরে একে একে প্রকাশিত হয় হরিশ মুখার্জী: যুগ ও জীবন, কারাগার কণ্ঠরোধ রবীন্দ্রনাথ, জে টি সান্ডারল্যান্ড ও শৃঙ্খলিত ভারত, বাংলা সাহিত্যে প্রগতিচিন্তা, সওগাত মুসলিম মানস ও রবীন্দ্রনাথ, ভয়াল দানবের খোঁজে, রামায়ণের সমাজ, পরি প্রভৃতি গবেষণা গ্রন্থ। তিনি বেশ কয়েকটি অভিধান (ইংরেজি ও বাংলা) সংকলনও করেছেন। তাঁর গল্প-কবিতা দেশ, রবিবাসরীয় আনন্দবাজার, ১৯-২০, আনন্দমেলা, রবিবাসর, সাপ্তাহিক বর্তমান প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়েছে। শ্মশানের সংলাপ তাঁর গল্পগ্রন্থ এবং ছিন্নপাতায় সাজাই তরণি তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস।
